উত্তর পতেঙ্গায় পানিবন্দি পরিবারের পাশে যুবদলের শুকনো খাবার বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবদল। সোমবার (১৩ জুলাই) উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া ১ ও ২ নম্বর গলির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। তিনি বলেন, এটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি ছোট উদ্যোগ। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে আরও বেশি পানিবন্দি ও অসহায় পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে যারা আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, সহ-সম্পাদক ইয়াছিন আজাদ, পতেঙ্গা থানা যুবদলের সংগঠক আলমগীর হোসেন জুয়েল, জিলহজ্জ শাকিল, মাসুদ রানা, মামুনুর রশিদ, জিসু দত্ত, রান্টু দত্ত, রাজন দাস, মিন্টু ধর, মাসুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here