হাটহাজারীতে বন্যার্তদের পাশে এমপি সাকিলা ফারজানা

নিজস্ব প্রতিবেদক :

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার উদ্যোগে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণের আওতায় হাটহাজারী উপজেলার মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন, হাটহাজারী পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় দুর্গম ও পানিবন্দী এলাকাতেও ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার চেষ্টা চলবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোনো বন্যার্ত পরিবার যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ত্রাণ বিতরণে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও দক্ষিণ পাহাড়তলী এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং বন্যাদুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here