রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে টানা ভারী বর্ষণ ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি এলাকার ৩০টি পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম ইসলামপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন। একইভাবে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. সায়েম আকতার সৌধ ঘিলাছড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নানিয়ারচর জোন সূত্রে জানানো হয়, এ কার্যক্রমের আওতায় ইসলামপুর ও ঘিলাছড়ি এলাকার মোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা পেয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
টপিক

