ইবি প্রতিনিধি :
ভোক্তা অধিকার সংক্রান্ত তরুণদের সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্যে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর হোসাইন আল রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আলী আজম মোঃ আবরার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এই কমিটির অনুমোদন দেন সিওয়াইবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
৫০ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রাউফুল্লাহ খান, মেহেদী হাসান শাহ, সুমন রানা। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, তাইয়েবা করিম রিজু, সুমন মিয়া। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমেদ, মরিয়ম আক্তার চৈতী। দপ্তর সম্পাদক সোহানুর রহমান সিয়াম, সহ-দপ্তর সম্পাদক মাহদী তুষার, মোজাহিদ হোসেন। অর্থ সম্পাদক তানভীর, সহ-অর্থ সম্পাদক তাহরিম কবির, শম্পা আক্তার। প্রচার সম্পাদক বিপ্লব হোসেন, সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ জীবন। আইটি সম্পাদক সামি আদনান, সহ-আইটি সম্পাদক নাফিস আজিম। মানবাধিকার বিষয়ক সম্পাদক আফরিন আক্তার মৌ, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সাজিদ বিন হুদা। আইন বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক এসএম শাফী। নারী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার মীম, সহ-নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুমা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদুরী তামান্না, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ সিদ্দিক। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নূর, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মোহন রায়। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুদক্ষিণা বিশ্বাস সকাল, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ উল্লাহ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া কার্যনিবাহী সদস্য বনি আমিন, মিসকাতুল মমতাজ মেঘলা, জেসমিন আক্তার খাদিজা, আশিকুর রহামান, আব্দুস সামী, মাকসুদ উল্লাহ, মাহফিয়া মোহনা, রোহানা আক্তার, রাবেয়া খাতুন, মাসুমা, ফারিহা ফারজানা মৌ, প্রিয়ন্তী আহমেদ বার্ষা, মোনালিসা জাহান আদ্রি, হাবিবুর রহমান জিহাদ, আব্দুল্লাহ আল নোমান, আবুল হাসান ওলি উল্লাহ ও আসাদুজ্জামান তামজিদ।
সাধারণ সম্পাদক আলী আজম মোঃ আবরার বলেন, “ভোক্তা অধিকার নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধি আমাদের সবার দায়িত্ব। সচেতন ভোক্তাই পারে নিজের অধিকার রক্ষা করতে। সিওয়াইবি-এর মাধ্যমে আমরা এই সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করব ও প্রশাসন কে সহায়তা করব৷ আসুন, সবাই মিলে ন্যায্য ভোক্তা সমাজ গড়ে তুলি, সকলের সহযোগিতা কামনা করছি।”
সভাপতি নুর হোসাইন আল রিফাত বলেন, “মানুষ ও মানবতা নিয়ে কাজ করার অন্যতম এই প্লাটফর্ম যার মূল লক্ষ্যই ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি দায়িত্বশীল ও সচেতন ভোক্তা সমাজ গড়ে তুলতে পারব। ক্যাম্পাসের অভ্যন্তরীণ প্রতিটি দোকানপাটে স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। এই অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ধরে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

