আমতলীতে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট, চরম ভোগান্তিতে জনজীবন

নিজস্ব প্রতিবেদক :

 

বরগুনা জেলার আমতলী উপজেলায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদিন গড়ে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকলেও পর্যাপ্ত আলো না থাকায় তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও হতাশা। অনেক শিক্ষার্থীই ভালো ফলাফল নিয়ে শঙ্কায় রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে, আমতলী পৌর শহরেও দেখা দিয়েছে পানির তীব্র সংকট। গত চার দিন ধরে পৌরসভার সরবরাহকৃত পানি না থাকায় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। দৈনন্দিন কাজকর্ম, রান্নাবান্না ও পানীয় জলের জন্য তারা বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ ও পানির এই সংকট দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা এবং জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here