চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নয় কর্মকর্তা গুরুতর আর্থিক অনিয়ম ও দায়িত্ব সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে সন্দেহভাজন।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নয় কর্মকর্তা গুরুতর আর্থিক অনিয়ম ও দায়িত্ব সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে সন্দেহভাজন।
চীনা রাজনীতি বিশ্লেষক ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো নেইর থমাস বিবিসি চাইনিজকে বলেন, ‘শি জিনপিংয়ের শুদ্ধিকরণ মূলত তার ক্ষমতা প্রদর্শনের অংশ। তিনি দুর্নীতিগ্রস্ত ও অবিশ্বস্ত ক্যাডারদের বাদ দিতে চান, যেন পার্টি নিজের ভেতর থেকে পরিশুদ্ধ হয় এবং দীর্ঘ সময় ধরে শাসনক্ষমতায় টিকে থাকতে পারে।
১. হি ওয়েইডং – সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান
২. মিয়াও হুয়া – সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক
৩. হে হংজুন – সিএমসির রাজনৈতিক বিভাগের নির্বাহী উপপরিচালক
৪. ওয়াং জিউবিন – সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের নির্বাহী উপপরিচালক
৫. লিন জিয়াংইয়াং – ইস্টার্ন থিয়েটার কমান্ডার
৬. কিন শুতং – সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার
৭. ইয়ুআন হুয়াজি – নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার
৮. ওয়াং হৌবিন – রকেট ফোর্স কমান্ডার
৯. ওয়াং চুনিং – আর্মড পুলিশ ফোর্স কমান্ডার
এই তালিকার মধ্যে হি ওয়েইডং চীনের সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরই যার অবস্থান। গত মার্চের পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি, যা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেটি সত্যে রূপ নিলো। তিনি শুধু সিএমসিরই নয়, কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরোর সদস্যও ছিলেন।
সূত্র : বিবিসি বাংলা।
এই বাংলা/এমএস
টপিক