আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে সম্মিলিত সাইকেল র‍্যালি

0
143
আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে বৈষম্যবিরোধীর সাইকেল র‍্যালি / ছবি - এই বাংলা

ইবি প্রতিনিধি :


আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাইকেল র‍্যালির আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের ত্রিশোর্ধ শিক্ষার্থী অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সাইকেলে ফিলিস্তিনি পতাকা বেঁধে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরাইল মুর্দাবাদ’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এস. এম. সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রাব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পঙ্কজ রায় এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশশির আমিনসহ আরও অনেকে।

র‍্যালি চলাকালে ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “ফিলিস্তিনিদের ওপর চালানো অমানবিক নির্যাতন ও গণহত্যার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। এই দাবি ছড়িয়ে দিতেই আমাদের এই সাইকেল রাইড।”

মুখ্য সংগঠক গোলাম রাব্বানী বলেন, “বিশ্বের অনেক সংস্থা শুধু বিবৃতি দিচ্ছে, কিন্তু কার্যকর উদ্যোগ দেখাচ্ছে না। ফিলিস্তিন সংহতি দিবসে ইবি থেকে আমরা প্রতীকী সংহতি জানালাম।”

আহ্বায়ক এস. এম. সুইট বলেন, “ফিলিস্তিনের ন্যায্য মুক্তি আন্দোলনের প্রতি সংহতি জানাতে ইবির শিক্ষার্থীরা এককাতারে দাঁড়িয়েছে। আমাদের সাইকেল রাইড সেই বার্তাই বহন করে।”

উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন জানাতে ২৯ নভেম্বরকে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী নানা আয়োজনে দিনটি পালিত হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here