পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইমের দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশের একটি দল উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫০ গ্রাম গাঁজাসহ সুব্রত চন্দ্র (২৩), আরমান আলী (২২) এবং লিয়াকত আলী (২৫)-কে আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী আটককৃত তিনজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন তিনি।
আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

