চলনবিলের পানি প্রবাহ সচল রাখতে সিংড়ায় কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়ায় চলনবিলের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ ​বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাশন গ্রামে স্থানীয় জনগণের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ লাঘবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধন শেষে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ​”শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত আমাদের এই ঐতিহাসিক চলনবিলে কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে একদিকে যেমন স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আজকের এই পরিষ্কার কর্মসূচির মাধ্যমে আমরা চলনবিলের প্রাণ ফিরিয়ে আনার এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করলাম। কৃষি উৎপাদন ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here