রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

যাদুরহাটে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি, ক্ষতির পরিমাণ ৩৪ লাখ টাকার বেশি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৫ জুন, ২০২৬

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারী সদর উপজেলার যাদুরহাট বাজারে একটি স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মালামাল খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

মামলার তথ্য অনুযায়ী, উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বড়ুয়া পাটোয়ারীপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. ওবায়দুল রহমান (বানিয়া) অভিযোগ করেন, ১২ জুন গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।

অভিযোগে বলা হয়েছে, দোকান থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা, ব্যবসার আরও ৩১ হাজার টাকা এবং শাড়ি, লুঙ্গি, শার্ট-প্যান্টের কাপড় ও থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য নিয়ে যায় চোরেরা। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ প্রায় ৩৪ লাখ ৩১ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় পাশের এক দোকানদার সন্দেহজনক শব্দ শুনে বাইরে বের হয়ে কয়েকজন ব্যক্তিকে দোকান এলাকা থেকে বের হতে দেখেন। পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি দোকান মালিককে জানান। খবর পেয়ে মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে মামলা রুজু করা হয়।

মামলায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর