রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের, গ্রেপ্তার ১

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৮ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার :

বগুড়ার মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের সুমন (৩৯) ও ইয়াছিন (৩৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের চাচা রেজাউল ইসলাম ও তার ছেলে রাহাতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সেই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে সুমন ও ইয়াছিন গুরুতর আহত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে সুমনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত একজনকে আটক করেছে বলে জানা গেছে। এলাকাজুড়ে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এই সম্পর্কিত আরো খবর