রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ভাঙ্গায় রেকর্ড সংশোধনী মামলা করায় ক্ষোভ: চাচাকে পিটিয়ে জখম করল ভাতিজা 

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৈত্রিক সম্পত্তি উদ্ধার সংক্রান্ত দেওয়ানি মামলা দায়েরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক প্রবীণ আমেরিকান প্রবাসী আপন ভাতিজার নৃশংস হামলার শিকার হয়েছেন।

ভুক্তভোগী মোঃ গফুর মিয়া (৬৩) একজন ওপেন হার্ট সার্জারির রোগী। গত ২৪ মে বিকেলে উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল ও চতলারপাড় সাকিনের মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গফুর মিয়ার স্ত্রী নেত্রী মাহবুব বেগম জানান, আমার স্বামী একজন গুরুতর অসুস্থ মানুষ। এই নৃশংস হামলার মানসিক ও শারীরিক ধাক্কায় তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন, এছাড়া আমি বিএনপির রাজনীতির (নারী নেত্রী) সাথে যুক্ত থাকায় তা নিয়েও বিবাদীদের প্রচণ্ড মনোমালিন্য রয়েছে। তারা আমাকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।”

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় গফুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেন ।

​এই বিষয়ে অভিযুক্ত ভাতিজা রাসেল মাতুব্বরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি এই ঘটনার দায়েরকৃত অভিযোগের বিষয়ে অশিকার করেন এবং গণমাধ্যমের সামনে কোনো প্রকার বক্তব্য দিতে রাজি হননি।

এই বিষয় ভাঙ্গা থানার এসআই আশরাফ বলেন, ”লিখিত অভিযোগপত্রটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর