রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধে নারীকে মারধরের অভিযোগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৫ জুন, ২০২৬

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর, ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগকারী আকলিমা বেগম (৫০), স্বামী মৃত বাকু মাতুব্বর, জানান—তুচ্ছ ঘটনার জের ধরে পূর্ব বিরোধের কারণে তাকে স্বরূপজান (৪০), শিমুলি বেগম (৩০) এবং সরোয়ার হাওলাদার মারধর করেন। তিনি আরও অভিযোগ করেন, এ সময় তার পৈত্রিক ভিটার একটি ঘর ভেঙে দেওয়া হয় এবং তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সাম্প্রতিক ঘটনায় তা সংঘর্ষে রূপ নেয়।

আহত আকলিমা বেগম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী আকলিমা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর