রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

কাউখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
কাউখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিঠুন আটক / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরের কাউখালীতে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব আমরাজুড়ী গ্রামে এই নেক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রমজান মিঠুনকে (৩২) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে পূর্ব আমরাজুড়ী গ্রামের মো. সোহরাব হোসেন হাওলাদারের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কন্যা খাদিজা খানম সুমাইয়া নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

এসময় একই গ্রামের লিটন হাওলাদারের ছেলে রমজান মিঠুন সুমাইয়াকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রমজান মিঠুনকে আটক করে। বর্তমানে ভিকটিম এবং অভিযুক্ত আসামি উভয়ই থানা হেফাজতে রয়েছে। ভিকটিমের মা হালিমা বেগম এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাউখালী থানা সূত্রে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নিয়েছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর