সভায় মুখে ভালো কথা বলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়: চট্টগ্রাম ডিসি

0
260
চট্টগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আলোচনা ও র‌্যালী / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শুধুমাত্র কথার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, “নারী, কন্যাশিশু বা সহিংসতার শিকারদের ওপর সহিংসতা চালানো আমাদেরই পরিবারে কেউ না কেউ করতে পারে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয়; আমাদের নিজস্ব আচরণ ও নৈতিকতা সংশোধন করতে হবে।

সভায় নারীর নিরাপত্তা, পরিবারভিত্তিক সচেতনতা, অনলাইন নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, প্রতিবন্ধী ও প্রবাসী পরিবারের নারীর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ এবং গণপরিবহন ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি সক্রিয় করার প্রস্তাব দেন।

অনুষ্ঠানের আগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় অংশ নেয় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, নারী উন্নয়ন প্রতিষ্ঠান ও মানবাধিকারকর্মী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন বলেন, নারীর শিক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে পারিবারিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here