বরিশাল ব্যুরো :
তিন দিনব্যাপী চরমোনাই ফাল্গুন মাহফিল লাখো মুসল্লির “আমিন আমিন” ধ্বনিতে শেষ হয়েছে। মাহফিলের আখেরি মুনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সমাপনী বয়ানে চরমোনাই পীর তাকওয়া অর্জন, গীবত পরিহার এবং নেশাজাত দ্রব্য থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরে আসার আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মাহফিলে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান ও লেবাননের মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া গত অগ্রহায়ণ মাস থেকে মৃত্যুবরণ করা প্রায় দেড় হাজার মুরিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, মাহফিলে অংশগ্রহণকারী দুই মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অন্যদিকে অস্থায়ী হাসপাতাল থেকে দুই হাজারেরও বেশি মুসল্লি চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং দুইজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

