ঈদুল ফিতর উপলক্ষে কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মোট সাতটি ঘোড়া অংশ নেয়। এতে মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় এবং মো. সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মো. আইউব আলী এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘোড়দৌঁড়কে কেন্দ্র করে মাঠের চারপাশে বসে গ্রামীণ মেলা। এতে স্থানীয় শতশত নারী, শিশু ও যুবক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন।

স্থানীয় চান্দের হাট গ্রামের যুব সমাজ এ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে। তারা জানান, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here