ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

0
193
নবীনগরে উৎসবমুখর পরিবেশে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়নপত্র জমা / ছবি - এই বাংলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক কাজী নাজমুল হোসেন তাপস।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুপুর ১টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতাকে সাথে নিয়ে তিনি নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

এরপর নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান ও প্রধান নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাতে মনোনয়ন ফরম হস্তান্তর করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নবীনগরের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি। আশা করি, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, সাবেক পৌর ও ইউনিয়ন নেতারা, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন— ফুরকানুল ইসলাম সাবেজ, সহ-সভাপতি, নবীনগর উপজেলা বিএনপি, মাইন উদ্দিন মাইনু, সাবেক মেয়র, নবীনগর পৌরসভা, হাবিবুর রহমান খায়ের, সাবেক সহ-সাধারণ সম্পাদক, নবীনগর উপজেলা বিএনপি, আবু ছায়েদ, কমিশনার ৪ নং ওয়ার্ড ও জেলা বিএনপির সম্মানিত সদস্য, হযরত আলী, জেলা বিএনপির সম্মানিত সদস্য, মফিজুর রহমান বকুল, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক, তাহের কমিশনার, বিএনপি নেতা, শফিক মোল্লা, সাবেক সভাপতি, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি, আপেল মাহমুদ, সাবেক সভাপতি, নবীনগর উপজেলা ছাত্রদল, আশরাফ হোসেন রুবেল, সাবেক সভাপতি, নবীনগর পৌর ছাত্রদল, রাকিবুল ইসলাম শাহীন, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি, মামুন কমিশনার, সভাপতি, নবীনগর উপজেলা জিয়ামঞ্চ, তরিকুল ইসলাম, সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদল, গোলাম সামদানী রিদয়, সাবেক আহ্বায়ক, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল, মো: দেলোয়র হোসেন, ২১ নং রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি, যুবদল নেতা রাজু খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

স্থানীয়রা জানান, মনোনয়ন জমা দেওয়ার এই আয়োজন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here