পিরোজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদগয়ে জারিয়া ও দোয়া মাহফিল

0
168
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদগয়ে জারিয়া / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পিরোজপুর জেলায় আয়োজন করা হয়েছে সদগয়ে জারিয়া ও বিশেষ দোয়া মাহফিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে জেলা জুড়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

তার উদ্যোগে দক্ষিণ জীবগ্রাম (বাবলা) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফরাজি বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গাজীপুর নেছারিয়া এতিমখানায় ছাগল বিতরণ করা হয়। কর্মসূচিতে অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলামিন হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ছাগল বিতরণের পর প্রতিটি প্রতিষ্ঠানে একে একে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here