স্টাফ রিপোর্টার :
নীলফামারী সদর উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনাথ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় পরিবাবু’র উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার, নীলফামারী সদর। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দায়িত্ব। শীত মৌসুমে অনাথ ও প্রতিবন্ধীদের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নীলফামারী সদরের বিভিন্ন এলাকার সামাজিক ব্যক্তিত্বরা। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী অনাথ ও প্রতিবন্ধীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকাবাসী মনে করছেন, পরিবাবু’র এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

