ঝালকাঠি প্রতিনিধি :
নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন।
কর্মবিরতির কারণে মাতৃত্বকালীন সেবা, ভ্রাম্যমাণ ক্লিনিক কার্যক্রম ও পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
নিয়োগ বিধি বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুন সিকদার বলেন, “আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই। দাবি মানা না হলে আন্দোলন চলবে।”
পরিবার পরিকল্পনা সেবায় জটিলতা সৃষ্টি হওয়ায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
এই বাংলা/এমএস
টপিক

