নাসিরনগরে শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

0
238
ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে নাসিরনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও শ্রমিক শক্তি, ছাত্র শক্তি উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার (২১ ডিসেম্বর) বাদ আসর নাসিরনগর উপজেলা কমপ্লেক্স মসজিদ সংলগ্ন এনসিপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ হাফিজ মিয়া এবং সঞ্চালনা করেন মিজান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা এনসিপির সদস্য জুয়েল আহমেদ, সাইফুজ্জামান জনি, সবুজ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক শক্তির যুগ্ম সমন্বয়কারী জনাব মিরু আহমেদ ভূঁইয়া, শামীম মিয়া, মোঃ শাহাবুব হোসেন, আলমগীর মিয়া, আব্বাস মিয়া সহ এনসিপি, শ্রমিক শক্তি ও ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, অনুষ্ঠানে শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি তার আদর্শ ও কাজের গুরুত্ব তুলে ধরা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here