২১ ডিসেম্বর নাটোর হানাদার মুক্ত দিবস আজ

0
230
আজ নাটোর হানাদার মুক্ত দিবস / ছবি - সংগৃহীত

নাটোর প্রতিনিধি :

আজ (২১ ডিসেম্বর) নাটোরে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পাঁচ দিন পর, অবরুদ্ধ নাটোরে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এ দিন উত্তরা গণভবনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর শহরে আনন্দ ও বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

১৯৭১ সালের এই দিনে ঢাকায় অপারেশন সার্চলাইটের পর সারাদেশে ছড়িয়ে পড়া পাকিস্তানি সেনারা নাটোরে তাদের দ্বিতীয় হেডকোয়ার্টার স্থাপন করেছিল। শহরের ফুলবাগানে সিও অফিসে প্রধান কার্যালয়, তৎকালীন গভর্নর হাউস (বর্তমান উত্তরা গণভবন), রাণী ভবানী রাজবাড়ী, আনসার ক্যাম্প, পিটিআই এবং নবাব সিরাজ-উদ্-দৌলা কলেজে পাকিস্তানি সেনারা অবস্থান নেন।

২১ ডিসেম্বর উত্তরা গণভবনে ১৪১ জন অফিসার, ১১৮ জন জেসিও, ৫,৪৫০ জন সিপাহী এবং ১,৮৫৬ জন প্যারামিলিশিয়া বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ দলিলে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের পক্ষে স্বাক্ষর করেন মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রঘুবীর সিং পান্নু।

এ সময় উপস্থিত ছিলেন মিত্র বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল লসমন সিং এবং পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল নজর শাহ্। আত্মসমর্পণের সময় ১০,৭৭৩টি অস্ত্র, ট্যাংক, মর্টার এবং সাঁজোয়া যান জব্দ করা হয়।

পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়ার পর সারাদিন শহরে চলেছিল বিজয় মিছিল এবং মুক্ত আকাশে গান ফায়ারের মাধ্যমে উদযাপন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here