নাটোরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

0
172
নাটোরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, “সঠিক সময়ে মানুষের সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সরকার যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে, তা যেন শতভাগ নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।” তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে জেলা পুলিশ বদ্ধপরিকর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার ঘোষণা দেন তিনি। নির্বাচনকে ঘিরে কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে—এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন পুলিশ সুপার।

তিনি জানান, জেলার চুরি-ছিনতাই, মাদক ও ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ খুব শিগগিরই শুরু হবে। এছাড়া পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন—জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক কামরুল হাসান, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন, সহ-সভাপতি সুফি সান্টু, সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক নাজমুল হাসানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here