নলছিটিতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

0
214
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা হামিদুল ইসলাম খান সোহাগ / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে হামিদুল ইসলাম খান সোহাগ নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি পৌরসভার নাঙ্গুলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সোহাগ ওই গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চলমান অভিযানের আওতায় এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here