দৌলতপুরে স্কাউটস এর বিপি দিবস উদযাপন

0
161
দৌলতপুরে বিপি ডে পালিত, ব্যাডেন পাওয়েলের ১৬৯তম জন্মদিনে আলোচনা সভা / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা Robert Baden-Powell–এর ১৬৯তম জন্মদিন। দিনটি বিশ্বজুড়ে ‘বিপি ডে’ হিসেবে পরিচিত। এ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস–এর উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ে বিপি ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মাস্টার এবং উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন লর্ড ব্যাডেন পাওয়েল। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে স্কাউট আন্দোলনের সূচনা করেন। বর্তমানে তাঁর প্রবর্তিত স্কাউট আন্দোলন বিশ্বের ১৭২টি দেশে পরিচালিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, স্কাউট আন্দোলনের প্রধান লক্ষ্য হলো শিশু-কিশোর ও যুবকদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা রাষ্ট্র ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here