দৌলতপুরে নাশকতা মামলায় আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

0
285
নাশকতা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাশকতা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দৌলতপুর থানার ওসি মো. কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিয়াকত আলী (৭০), পিতা- মৃত মানিক শেখ,গ্রাম- রামচন্দ্রপুর,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,আসাদুজ্জামান আইয়ুব (৫৩), পিতা- মৃত নছের উদ্দিন,সাং নিলুয়া, চকমিরপুর ইউনিয়নের আওয়ামীলীগ এর সক্রিয় কর্মী,সজিব হোসেন(২৪) পিতা- খৈমদ্দিন,গ্রাম- রামচন্দ্রপুর, উপজেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,হাবিবুর রহমান(৫০)পিতা-মৃত হেলাল উদ্দিন,গ্রাম-বড় হাতকোড়া, ধামশ্বরইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে জানা যায়।

ওসি জানান, অভিযোগের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here