খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সাক্ষাৎকালে মারমা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “পাহাড়ের শিক্ষার মান উন্নয়নে সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানকে পাশাপাশি কাজ করতে হবে। বিশেষ করে মারমা, চাকমা, ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষায় জোর দিতে হবে। এতে পাহাড়ের শিক্ষা কাঠামো আরও এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “খাগড়াছড়ি পার্বত্য এলাকায় প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি ও বৈচিত্র্য রয়েছে। এসব ঐতিহ্য রক্ষায় প্রশাসন আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখবে।”
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন— খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, সদর উপজেলা মারমা ঐক্য পরিষদের মংখয় মারমা, সাধারণ সম্পাদক থৈইউ মারমা, দৈনিক এই বাংলার খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সহ-সাধারণ সম্পাদক নিউসাই মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা ঐক্য পরিষদের সহ-সভাপতি ক্রাজাইরী মারমা, সাধারণ সম্পাদক মিনুচিং মারমা, ছাত্র ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী,
এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

