বরিশাল-৫ আসনে ডা. মনীষার প্রার্থীতা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে

0
207
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ডা. মনীষা চক্রবর্ত্তী / ছবি - এই বাংলা

বরিশাল প্রতিনিধি :

বরিশাল-৫ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব এবং আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. মনীষা চক্রবর্ত্তী। ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার বৈধতা আন্দোলনের নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের কাছে তিনি ‘টেসলা নেত্রী’ হিসেবে পরিচিতি পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২০১৮ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াই করে রাজনীতিতে ব্যাপক পরিচিত হন ডা. মনীষা। এরপর থ্রি-হুইলার চালকদের অধিকার রক্ষা, করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং নগরজুড়ে বিভিন্ন নাগরিক ইস্যুতে সরব থাকার কারণে তার জনপ্রিয়তা আরও বেড়েছে।

প্রার্থীতা প্রসঙ্গে ডা. মনীষা বলেন, “আমি ও আমার পরিবার সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় আছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে বরিশালের উন্নয়ন ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার প্রার্থীতা বাম ধারার সমর্থকদের পাশাপাশি থ্রি-হুইলার চালক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ভোট ব্যাংকে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। মূলধারার বড় রাজনৈতিক শক্তিগুলোর বিপরীতে তার মাঠ উপস্থিতি আলোচনার কেন্দ্রে।

বরিশাল-৫ আসনটি বরিশাল সিটি করপোরেশন এলাকা এবং সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৬৭৯ জন।

এই আসনে ইতোমধ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন— বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম চরমোনাই, জামায়াতে ইসলামীর মোয়াজ্জেম হোসেন হেলাল, এনসিপির লিপু।

মূলধারার শক্তির মুখোমুখি বাম ধারার প্রার্থী হিসেবে ডা. মনীষা চক্রবর্ত্তী ভোটের মাঠে কী ধরনের ভূমিকা রাখবেন—এখন তা দেখার অপেক্ষা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here