কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাবতলা বাজার এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার রাতের এ অভিযান পরিচালনা করেন থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৫)। তিনি কচাকাটা থানার মাদারগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং পিতা মোঃ মকবুল হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলা বাজারে অভিযান চালিয়ে আরিফুলকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করে থানায় আনা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কচাকাটা থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে, এবং এলাকায় মাদকের বিস্তার রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

