আজ পবিত্র শবে মেরাজ: ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী

0
541
আজ পবিত্র শবে মেরাজ / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :


আজ শুক্রবার, ১৬ জানুয়ারি পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ এই রাতটি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পালন করবেন।

শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গৌরবময় অধ্যায়। এই মহিমান্বিত রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ প্রদান করা হয়। আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত এই গুরুত্বপূর্ণ বিধান মানবজাতির কাছে পৌঁছে দেন প্রিয় নবী (সা.)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে মহানবী (সা.) পবিত্র কাবা শরিফ থেকে বায়তুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের জামাতে ইমামতি করেন। কুরআনে বর্ণিত এই অলৌকিক ঘটনাকে ‘ইসরা’ বলা হয়।

এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে ঊর্ধ্বাকাশে আরোহণ করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সফরে তাঁর সঙ্গী ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল (আ.)। মেরাজের পথে তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, বায়তুল মা’মুরসহ আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেন।

এই পবিত্র রাত উপলক্ষে মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজ নিজ ঘরে এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত, ক্ষমা ও কল্যাণ কামনা করবেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here