আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ

0
172
আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএমের সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রধান নান্না আড্ডো আকুফো-আড্ডোর নেতৃত্বে প্রতিনিধি দলটি আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রধান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনটির ২৫ জন পর্যবেক্ষক অংশ নেবেন। তিনি নির্বাচন ও নির্বাচনকালীন সময়ে পর্যবেক্ষকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চান।

এর জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

আইজিপি আরও জানান, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here