দৌলতপুরে বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবিরের ধানের শীষের গনমিছিল ও সমাবেশ

0
135
মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে দৌলতপুরে গণমিছিল ও সমাবেশ / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ -১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সমর্থনে দৌলতপুরে নির্বাচনী গন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ- ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির।

তিনি মানিকগঞ্জ -১ আসনের পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান এবং নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেন।তিনি বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন করবো।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জের দৌলতপুরে ধানের শীষের নির্বাচনী গণমিছিল ও সমাবেশে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন, বিএনপির, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী তারেক রহমানের ধানেরশীষ কে বিজয়ী করতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার, ব্যারিস্টার যাওয়াদুল করিম নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম কন্টু,জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা বিএনপি নেতা আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মোঃ মোখছেদ আলী উপজেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,মোঃ জাহিদুল ইসলাম সরকারি মতিলাল ডিগ্রি কলেজের সাবেক সভাপতি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো. বাবুল হোসেন, বিএনপি নেতা মোঃ মিলন হোসেন,যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here