অপরাধমুক্ত দৌলতপুর গড়তে মাঠে নতুন ওসি কমর উদ্দিন: জিরো টলারেন্স নীতি ঘোষণা

0
150
মানিকগঞ্জের দৌলতপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. কমর উদ্দিন। গত শনিবার (৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দৌলতপুর থানার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে থানার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের নতুন অধ্যায় শুরু হলো বলে মনে করছেন এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সূত্রে জানা গেছে, মো. কমর উদ্দিন প্রথমে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেন। অপরাধ নিয়ন্ত্রণ, জনবান্ধব পুলিশিং ও কমিউনিটি সম্পর্ক জোরদারে তার দক্ষতা প্রশংসিত হয়েছে।

দৌলতপুর থানায় যোগদানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ওসি মো. কমর উদ্দিন বলেন,
“দৌলতপুর উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকায় রূপান্তর করা হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি–ডাকাতি সহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। জনগণের সহযোগিতা পেলে দৌলতপুরকে একটি নিরাপদ উপজেলায় পরিণত করা সম্ভব।”

তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা বাড়াতে তিনি নিয়মিত ওপেন হাউজ ডে, সরেজমিনে পরিদর্শন এবং সমস্যা শুনে সমাধান করার উদ্যোগ গ্রহণ করবেন। থানার সেবাকে আরও সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সবসময় প্রস্তুত থাকবেন বলেও জানান।

ওসির দায়িত্ব গ্রহণে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে দৌলতপুরে অপরাধ দমন আরও জোরদার হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here