নীলফামারী প্রতিনিধি :
ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য নীলফামারীতে ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (৮ ডিসেম্বর) সকালে ঢেলাপীড়ায় বেজা কর্তৃপক্ষের হাতে জমির কাগজপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
এসময় নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদি ইমাম এবং বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্দেশ্যে ২০১৬ সালেই ১০৬.০৬ একর জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে জমিটি এখন আনুষ্ঠানিকভাবে বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে এ জমিতে প্রয়োজনীয় উন্নয়ন ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে বেজা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ দ্রুত শুরু করবে কর্তৃপক্ষ।
এই বাংলা/এমএস
টপিক

