ডিমলায় নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

0
173
ডিমলায় নাউতারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্টের জরিমানা আদায় / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের রোস্তম আলীর ছেলে গোলাম রাব্বানীকে অভিযুক্ত করে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।

অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here