ঝালকাঠিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

0
180
নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাসান বিশ্বাস গ্রেফতার / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাসান বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার চরকয়া গ্রামের নিজ বাড়ি থেকে নলছিটি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হাসান বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, হাসান বিশ্বাসের বিরুদ্ধে থাকা মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here