বরিশালে প্রাথমিক স্তরের প্রায় শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন

0
258
বই উৎসবের আগেই বরিশালে প্রাথমিকের প্রায় শতভাগ পাঠ্যবই সরবরাহ / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যবই নির্ধারিত সময়ের আগেই বরিশালে পৌঁছাতে সক্ষম হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বই উৎসবের এখনও ১৩ দিন বাকি থাকলেও বরিশাল জেলায় প্রাথমিকের প্রায় শতভাগ বই ইতোমধ্যে সরবরাহ সম্পন্ন হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় প্রাক-প্রাথমিক স্তরের জন্য চাহিদা ছিল ৯৩ হাজার ৫৮০টি বই, যা শতভাগ ইতোমধ্যে পৌঁছে গেছে।

তিনি আরও জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিল ৫ লাখ ৩৮ হাজার ৭১২টি বই। এর মধ্যে সরবরাহ হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২টি বই, যা চাহিদার ৯৯ দশমিক ৯২ শতাংশ। চতুর্থ ও পঞ্চম শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিল ৫ লাখ ২৭ হাজার ৪৭৬টি বই। এর বিপরীতে পাওয়া গেছে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই, যা ৯৯ দশমিক ৮৪ শতাংশ।

ইংরেজি ভার্সনের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য চাহিদা ছিল ৪ হাজার ৮০টি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য চাহিদা ছিল ২ হাজার ৬০৮টি বই। এসব বই শতভাগ ইতোমধ্যে বরিশালে পৌঁছেছে।

তবে তৃতীয় শ্রেণির খ্রিস্টান ধর্মের বই এখনো সরবরাহ হয়নি বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তিনি বলেন, “সামান্য কিছু বইয়ের ঘাটতি রয়েছে, যা উল্লেখ করার মতো নয়। আশা করছি, কয়েক দিনের মধ্যেই বাকি বইগুলোও পৌঁছে যাবে।”

সময়ের আগেই পাঠ্যবই সরবরাহ নিশ্চিত হওয়ায় নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়েই বই তুলে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here