খেলতে গিয়ে সোলারের তারে গলায় ফাঁস: রাজাপুরে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

0
202
রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে ৪ বছরের শিশুর মৃত্যু / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকায় খেলতে গিয়ে সাফওয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পরিবার ও চিকিৎসকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত সাফওয়ান ওই এলাকার মানিকের ছেলে। মানিক পেশায় কভারভ্যানচালক। তিনি জানান, বুধবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় সাফওয়ান ঘরেই খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা বিদ্যুৎবিহীন সোলার বিদ্যুতের তার শিশুটির গলায় ফাঁস আটকে যায় বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘরে থাকা ব্যাটারিবিহীন ও বিদ্যুৎবিহীন সোলারের তার শিশুটির গলায় ফাঁস আটকে শ্বাসরোধে তার মৃত্যু হয়। ঘটনার সময় শিশুটির মা ঘরে টেলিভিশন ও মোবাইল ফোন দেখছিলেন। এ কারণে তার এবং শিশুটির বোন কেউই বিষয়টি টের পাননি। পরে শিশুটিকে গলায় ফাঁস আটকা অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here