কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার

0
165
গাজীপুরে যৌথ অভিযানে বিপুল ইয়াবা-গাঁজা উদ্ধার, ৮ মাদককারবারি গ্রেপ্তার / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনী পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানটি বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সম্পন্ন হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানের সময় মাদক কারবারিরা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে: ৭,৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ ১,৮৮,৫৭০ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন— **মো. সোহেল রানা (৪১), মো. ইব্রাহিম (৪৫), মো. সজিব ফকির, মো. রবি আলম (৩২), মো. শামীম মিয়া (২৮), সামিউল আদনান (২১), মো. আলমগীর (২৮) এবং আঁখি (৩৫)।

কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, “মাদক ও সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here