চেচঁরী রামপুর ইউনিয়নে অবকাঠামোগত ঘাটতি ও জনদুর্ভোগ

0
148
ঝালকাঠিতে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো মৌলিক অবকাঠামো এখনো চরম অবহেলিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়ন উন্নয়নের মানচিত্র থেকে যেন বিচ্ছিন্ন এক জনপদ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ মৌলিক অবকাঠামো চরম অবহেলিত। অনেকে তৎকালীন ক্ষমতাসীন দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে অর্থ লোপাটের গুরুতর অভিযোগ তুলেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রামের রাস্তা বহু স্থানে চলাচল-অযোগ্য। বর্ষাকালে হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে, যা কৃষি পণ্য পরিবহন এবং জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণে বড় বাধা সৃষ্টি করছে। অনেক ব্রিজ ও কালভার্ট ভেঙে আছে বা নেই বললেই চলে। ফলে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া বা স্কুল-কলেজে শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মক সমস্যার মুখে পড়ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোও দুর্বল। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভবনের সংস্কার ও প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামের অভাব রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের নজরদারি ও দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চেচঁরী রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সোহেল জমাদ্দার বলেন, “আমরা ইউনিয়নের উন্নয়নের প্রয়োজনীয়তা স্বীকার করি। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত এই ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে বিশেষ নজর দেবে। বিশেষ করে অবকাঠামো নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অতীতের দুর্নীতির অভিযোগগুলো সঠিকভাবে তদন্তের মাধ্যমে জনগণের অর্থ প্রকৃত উন্নয়নে ব্যবহার নিশ্চিত করা হবে—এটি চেচঁরী রামপুর ইউনিয়নবাসীর প্রধান দাবি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here