যশোরে জাতীয় ভ্যাট দিবস উদযাপন, শুরু হলো পাঁচ দিনের “ভ্যাট সপ্তাহ”

0
146
সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব এই প্রতিপাদ্যে যশোরে ভ্যাট দিবস উদযাপন / এই বাংলা

যশোর প্রতিনিধি :

যশোরে আজ বুধবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে জাতীয় ভ্যাট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কমিশনারেট প্রাঙ্গণে সকাল ১০টায় সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি. এম. আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল যশোরের কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস হাউস বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এছাড়া ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্য দেন কাস্টমস হাউস বেনাপোলের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান এবং সঞ্চালনা করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ।

সভাপতির বক্তব্যে তিনি জানান, ২০১৩ সাল থেকে সরকার নিয়মিতভাবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করে আসছে, যাতে ভ্যাট ব্যবস্থায় সার্বিক সচেতনতা বৃদ্ধি পায়। তিনি আরও উল্লেখ করেন, অনিবন্ধিত প্রতিষ্ঠান, অটোমেশনের ঘাটতি, রেয়াত–শৃঙ্খলার অসংগতি ও ই–কমার্স থেকে ভ্যাট আহরণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যশোর কমিশনারেট রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে।

তিনি বলেন, অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, ই–রিটার্ন, ই–রিফান্ড, ই–অডিট, ই–পেমেন্ট, ইএফডি ও ভ্যাট স্মার্ট চালানের মতো আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার সুবিধা ব্যবহার করলে ব্যবসায়ীরা আরও উৎসাহী হবেন। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদান সবচেয়ে বেশি। ভ্যাটের প্রবৃদ্ধি অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান—যথাযথ ভ্যাট প্রদান করে প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথ সুগম করতে। বিশেষ অতিথিরা ও জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব তুলে ধরে সঠিক ভ্যাট আদায়ে সকলের সহযোগিতা কামনা করেন।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে যশোর ভ্যাট কমিশনারেট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, অংশীজনদের সহযোগিতায় চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার পিয়াল দত্ত।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here