প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হালদা নদীতে ৭৫০ কেজি রুই পোনা অবমুক্ত

0
169
প্রাকৃতিক মা মাছের মজুত বাড়াতে হালদায় রুই পোনা ছাড়লো মৎস্য বিভাগ / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ৭৫০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেছে মৎস্য বিভাগ। ব্রুডস্টক বা মা মাছের মজুত বৃদ্ধির লক্ষ্যেই রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার এসব পোনা অবমুক্ত করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পোনা অবমুক্ত কার্যক্রম শেষে রাউজান উপজেলার সত্তারঘাট এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. নাজিম উদ্দিন।

জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, “হালদা নদী থেকে সংগৃহীত ডিম থেকে উৎপাদিত রেণু প্রতিপালন করে এই ৭৫০ কেজি রুই পোনা তৈরি করা হয়েছে। এগুলো মা মাছে পরিণত হলে নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ জানান, হালদা নদীর দুটি পয়েন্টে পোনা অবমুক্ত করা হয়েছে। সত্তারঘাট এলাকায় ৮০ কেজি এবং পশ্চিম গহিরা বড়ুয়া পাড়া এলাকায় ৬৭০ কেজি পোনা ছাড়া হয়। মৎস্য অধিদপ্তরের এ উদ্যোগ নদী রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here