অন্তর্দলীয় দ্বন্দ্বে এনসিপি: রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

0
153
রাজশাহীতে এনসিপির বিশৃঙ্খলা সারজিস আলমকে অপাঞ্ছিত ঘোষণা করলেন মোতালেব হোসেন / ছবি - এই বাংলা

রাজশাহী প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এনসিপির রাজশাহী জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃত্ব। এরপর থেকেই তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে দলীয় একাংশ প্রকাশ্যে বিরোধিতায় নামে।

স্ট্যাটাসে মোতালেব হোসেন আরও লেখেন, “সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছেন রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তিনিই তাকে পদ দিয়েছেন। আমরা দেখেছি, ইমরান ইমনের সঙ্গে সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিষয়টি বহুবার জানালেও সারজিস আলম কোনো ব্যবস্থা নেননি। এর মানে তিনিও এতে জড়িত।”

তিনি আরও বলেন, “রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।”

এ বিষয়ে গণমাধ্যমকে মোতালেব হোসেন বলেন, “সারজিস আলমকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here