পিরোজপুর-১ আসনে বিএনপির রাজনীতিতে অধ্যক্ষ আলমগীর হোসেন: ত্যাগ, নেতৃত্ব ও জনআস্থার প্রতীক

0
181
অধ্যক্ষ আলমগীর হোসেন / ছবি সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনের রাজনৈতিক অঙ্গনে অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে এক ত্যাগী ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি প্রায় ১৭ বছরের বেশি সময় ধরে সংগঠনকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে ধারাবাহিক নেতৃত্ব প্রদানের জন্য স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজপথের আন্দোলন, সাংগঠনিক পুনর্গঠন এবং দলীয় কার্যক্রমে নেতৃত্ব দিতে গিয়ে তিনি একাধিকবার জেল-জুলুম ও বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন। কঠিন সময়েও দলের হাল ধরে রাখা, তৃণমূলের নেতাকর্মীদের উদ্দীপিত করা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে সোচ্চার থাকার জন্য তাকে এলাকায় ‘সংগ্রামী নেতা’ হিসেবে দেখা হয়।

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদ ও জনহিতৈষী হিসেবেও সমাদৃত। সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা, দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি করেছে।

স্থানীয়দের অনেকে মনে করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি তিনি প্রার্থী হন, তাহলে পিরোজপুর-১ আসনের রাজনীতিতে নতুন গতি ও প্রতিযোগিতা সৃষ্টি হবে। তাদের আশা, অভিজ্ঞতা, ত্যাগ এবং জনসম্পৃক্ততার সমন্বয়ে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

অধ্যক্ষ আলমগীর হোসেনও বিভিন্ন সময়ে জানিয়েছেন—তিনি জনগণের জন্য কাজ করতে চান, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন তার অগ্রাধিকার, আর পিরোজপুর-১ আসনের মানুষের আস্থা ও ভালবাসাই তার শক্তি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here