কুলাউড়ায় হেলাপুর এগ্রো ফার্ম লি.-এর ব্যতিক্রমী কৃষিপণ্য প্রদর্শনী মেলা

0
424
হেলাপুর এগ্রো ফার্ম লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো জমজমাট কৃষিপণ্য প্রদর্শনী মেলা / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হেলাপুর এগ্রো ফার্ম লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো জমজমাট কৃষিপণ্য প্রদর্শনী মেলা। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে হেলাপুর গ্রামে আয়োজিত এই মেলাটি ঘুরে দেখা যায়, ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল উপচেপড়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্যোক্তা কুতুব উদ্দিন চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত ভেজালমুক্ত, নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য সুলভ মূল্যে বিক্রি করা হয়।

মেলায় সবজি, শস্য, মাছ, গরু-ছাগলসহ নানা কৃষিপণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। দেশীয় লাউ, বিভিন্ন শাকসবজি, বিন্নী ও কালিজিরা চাল, পাশাপাশি পাঁচমেশালী দেশি ছোট মাছ, রুই, কাতল, মৃগেল, সিলভার কার্পসহ নানা মাছ ছিল ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া ব্রয়লার, কালারবাড, দেশি পাতিহাঁস, গরু ও ছাগলের মাংসও পাওয়া যায়। শিশু ও নারীদের জন্য ছিল বিশেষ আয়োজন।

উদ্যোক্তা ও হেলাপুর এগ্রো ফার্ম লি.-এর পরিচালক কুতুব উদ্দিন চৌধুরী তাজ জানান, ২৭ একর জমিতে গড়ে তোলা এই ফার্মে ধান, মাছ, সবজি, গরু-ছাগল থেকে শুরু করে দেশি-বিদেশি মুরগি-পাখিসহ নানা পণ্য উৎপাদন করা হচ্ছে। গ্রামের মানুষ কম দামে ভেজালমুক্ত পণ্য পেতে পারে—এ লক্ষ্যেই এই মেলার আয়োজন। তিনি বলেন, “আমি মনে করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই সবাইকে ধন্যবাদ জানাই আমার এগ্রো ফার্মের মেলায় এসে পণ্য ক্রয় করার জন্য।”

মেলায় উপস্থিত ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, “এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ। এতে গ্রামে উদ্যোগ বাড়বে এবং কৃষকরা আরও সচেতন হবে।”

কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন এই বাংলা-কে বলেন, “মেলাটি উৎসবমুখরভাবে আয়োজিত হয়েছে। এ ধরনের কৃষিপণ্য মেলা প্রতিটি ইউনিয়নে আয়োজন করা হলে কৃষকরা আরও অনুপ্রাণিত হবে।” তিনি আয়োজনকারীকে ধন্যবাদ জানান।

সার্বিকভাবে মেলাটি স্থানীয় কৃষি উৎপাদন, উদ্যোক্তা উৎসাহ এবং কৃষক-ক্রেতার সংযোগ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here