খাগড়াছড়ি শ্রী শ্রী কৈবল্য পীঠ মন্দিরে গীতা স্কুলের শুভ উদ্বোধন

0
229
খাগড়াছড়ি কৈবল্য পীঠ মন্দিরে গীতা স্কুল উদ্বোধন / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি শ্রী শ্রী কৈবল্য পীঠ মন্দিরের সার্বিক সহযোগিতায় গীতা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গণে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব ও কৈবল্য পীঠ মন্দিরে সভাপতি অশোক মজুমদার, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন কৈবল্য পীঠ মন্দিরে সাধারণ সম্পাদক দীলিপ সেন, ভুবনেশ্বরী কালী মন্দিরে সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন বাগীশিক জেলা গীতা শিক্ষা কমিটির সভাপতি প্রভাত তালুকদার, বাগীশিক সদর উপজেলা শাখার গীতা শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, ত্রিপুরাশ্বরী কালী মন্দিরে সভাপতি বটন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিকাশ বিশ্বাস ।

এতে আরও উপস্থিত ছিলেন কৈবল্য পীঠ মন্দিরে গীতা স্কুল পরিচালনা পর্ষদের সদস্য উত্তম চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য জুয়েল বিশ্বাস ও শিবু কান্তি দে প্রমূখ।

আলোচনা সভায় অতিথিরা বলেন, গীতা স্কুলের উদ্যোগ ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও জানান, স্কুলটি সুসংগঠিতভাবে চালু রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

গীতা শিক্ষার মাধ্যমে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রত্যাশায় এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here