ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

0
201
হাইকোর্ট |ইন্টারনেট

স্টাফ রিপোর্টার :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম আজ বুধবার রিটটি করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম।

রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ‘ইলেকটোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে উল্লেখ করা হয়— নির্বাচন কমিশন সংবিধানসম্মতভাবে স্বাধীন প্রতিষ্ঠান। কিন্তু নির্বাহী বিভাগের কর্মচারীদের দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা ও নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া সংবিধানবিরোধী। নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থাকা প্রয়োজন, যাতে তারা স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারে।

ইয়ারুল ইসলাম বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, আর নির্বাহী বিভাগ কেবল সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে দেখা যায়, প্রতিটি নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব দেওয়া হয় নির্বাহী বিভাগকে। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের ইচ্ছানুযায়ী নির্বাচন পরিচালনা করে, এতে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।”

তিনি আরও বলেন, “নির্বাহী বিভাগ বর্তমানে আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন হবে—এটা কেউ বিশ্বাস করে না। তাই নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here