সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0
149
সদরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের সদরপুর উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা।

সভায় দুইটি জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে— জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি।

বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার অবিচ্ছেদ্য অংশ। দিবসগুলো শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং দায়িত্বশীলভাবে সকল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here