
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি–স্থিতিশীলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম ভেন্ডার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ার্দীসহ বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
এই বাংলা/এমএস
টপিক
